Views: 4

নিজস্ব প্রতিবেদক ঃ  গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ মধ্যপাড়া এলাকায় রাতের আধারে আদিবাসীর পেঁপে বাগানের প্রায় ৭০ টি গাছ কেটে ফেলেছে দূবৃত্তরা। সরেজমিনে গিয়ে জানা যায় শ্রী বিল্পব চন্দ্র বর্মণ (৩২), পিতা, শ্রী মাদব চন্দ্র বর্মন,কাওরাইদ মধ্যপাড়া গ্রামে ৪৯ শতাংশ জমিতে পেঁপে আবাদ করেছেন।

শ্রী বিল্পব চন্দ্র বর্মণ বলেন তিনি স্থানীয় একটি পিদিম পাউন্ডেশন (চেয়ারম্যান বাড়ি মোড়) থেকে ৪০ হাজার টাকা জানুয়ারি মাসে লোন নিয়ে এই পেপে চাষ শুরু করেন যেখানে তিনি মাত্র ২০ টি কিস্তি দিয়েছেন, এখনো আরও ২৫ টি কিস্তি বাকি রয়েছে, তিনি আরও বলেন তার ১১০০ টাকা করে প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়। কে বা কারা যানা নেয় গতকাল রাতে আমার পেঁপের বাগানের গাছগুলো কেটেছে, আমি সকালে বাগানে গিয়ে দেখি বাগানের চারপাশে খন্ডখন্ড পেঁপে গাছ। আমার বাগানে ৩৮০ টি পেঁপে গাছ ছিলো, প্রত্যেকটি গাছে পেঁপে ধরেছে এর মধ্যেই আমার এমন ক্ষতি করলো প্রায় ৭০ টির মতন গাছ মাঝখান থেকে কেটে ফেলে রেখেছে।

আমার প্রায় ৯৫ হাজার টাকা খরচ হয়েছে যা বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করে ও পিদিম থেকে টাকা তুলে পেঁপে চাষ করেছি। আমি সবেমাত্র পেঁপে বিক্রি শুরু করেছি মাত্র ২০ হাজার টাকার পেঁপে বিক্রি করতে পেরেছি। এই মুহুর্তে আমি এখন মানুষের কাছ থেকে ধার করা ও পিদিমের টাকা কিভাবে পরিশোধ করবো।

এ বিষয়ে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সামাদ মৃধা জানান আমি সকালে পেঁপে গাছ কাটার বিষয়টি জেনেছি আমি তাদেরকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।