Views: 4
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রি বিতরণ করা হয়
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের হাতে সামগ্রিগুলো তুলে দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। জাইকা প্রকল্পের আওতায় মেসার্স টিএম আলামিন ট্রেডার্স এই সামগ্রিগুলো বিতরণ করেন।
সামগ্রির মধ্যে ছিল, ৩টি আইসিইউ বেড, ১টি আলট্রাসোনোগ্রাম মেশিন ও প্রিণ্টার, ৫টি অক্সিজেন সিলিন্ডার, ২টি ক্যালোরিমিটার মেশিন এবং ১টি করে এসি ও আইপিএস।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ প্রমুখ।