Views: 5

নুরুল বশর কক্সবাজার।

রোহিঙ্গা সন্ত্রাসী নিপাত যাক বাঙালি জাতি মুক্তি পাক,রোহিঙ্গাদের কাঁটাতারের বাহিরে অবাধ বিচরণ বন্ধ করতে হবে, চাকরি নিয়োগ স্হানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে,স্হানীয় ও রাষ্ট্রয়ী নিরাপত্তার সার্থে রোহিঙ্গাদের ব্যবহ্নত অবৈধ উপায়ে নিবন্ধিত প্রায় ১২ লাখ মোবাইল সিম বন্ধ করতে হবে সহ মোট ১০ দফা দাবি নিয়ে এই স্লোগান কে সামনে রেখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি।

অদ‍্য ২৯.১২.২১ইং তারিখ রোজ-বুধবার ঠিক সকাল ৯ ঘটিকায় বালুখালী পানবাজার চত্বরে অধিকার বাস্তবায়ন কমিটি, পালংখালীর উদ্দ‍্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানীয় সভাপতি জনাব এম.এ মনজুর, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি জনাব ফজল কাদের চৌধুরী ভুট্টো মেম্বার, ইউপি সদস্য জনাব নুরুল আলম, সমাজ সেবক জনাব এড.এম এ মালেক, দুই নাম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু তাহের আজাদসহ স্থানীয় সকল শ্রেণির শুভাকাঙ্খিদের উপস্থিতিতে স্থানীয়দের অধিকার আদায়ের আহ্বায়ক ইন্জিনিয়ার রবিউল হাসান রবি, সদস্য সচিব আব্দুল গফুর নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এতমিনানুল হক, আব্দুল সাত্তার আজাদ, শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক রিদুয়ানুল আজিজ, শফিকুর রহমান, শহীদুল্লাহ্ কায়সার, মিজানুর রহমান সহ অসংখ্য সদস্য-শুভাকাঙ্ক্ষী, স্থানীয় শিক্ষিত সমাজ, সুশীল সমাজ সর্বস্তরের আপামরসাধারণ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া কর্মীরা।