Views: 4
গাজীপুরের শ্রীপুর আনোয়ারা মান্নান টেক্সটাইল নামক কারখানায় এক শিশুশ্রমিকের বিরুদ্ধে অপর এক শিশুশ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২ এপ্রিল শনিবার সকাল প্রায় ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর মা আরও বলেন, ‘চার মাস ধরে ওই কারখানায় ৪ হাজার ৫০০ টাকা বেতনে আমার ছেলে চাকরি করত।
কারখানার নিরাপত্তাকর্মী মোঃ মহসিন আলী বলেন, শিশুটির পায়ুপথে বাতাস দেওয়ার পর তার পেট ফুলতে শুরু করে। এরপর অতিরিক্ত ব্যথা শুরু হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত অপর শিশুশ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার মো. জাকারিয়া বলেন, ‘শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
মৃত্যুর বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবেদ পাটোয়ারী বলেন, শিশুর অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর কারখানায় গিয়ে অভিযুক্ত শিশুশ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এই কারখানায় কতজন শিশুশ্রমিক কাজ করে, এমন প্রশ্নের জবাবে নিরাপত্তাকর্মী কোনো মন্তব্য দিতে রাজি হননি।