Views: 4

ইমন খানঃ

শোকজ নোটিশ হল আমার জন্য অভিজ্ঞতা ও  সাবধানতা অবলম্বন করা, যাতে করে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি পরিশ্রম করি — এস এম মোকছেদ আলম।

তিনি ১৩ই জুন সকাল ১০ টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শোকজ নোটিস প্রাপ্ত নেতাকর্মীদের হতাশা না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। মোকছেদ আলম  আরও বলেন,আমরা জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা শীল। নিশ্চয়ই তিনি আমাদেরকে নিয়ে ভালো বিবেচনা করবেন।  যারা শোকজ নোটিস পেয়েছে এবং যারা পাইনি সবার ভবিষ্যতের জন্য ভালো একটা পদক্ষেপ। কারণ হিসেবে তিনি  উল্লেখ্য করেন,কারণে অকারণে আমাদের নেতাকর্মীরা অসংগতি বা অবান্তর ভাবে কথাবার্তা থেকে যেন আমরা দুরে থাকতে পারি।

শোকজ নোটিসে নেতাদের মন ক্ষুন্ন হওয়ার কিছু নাই সংগঠন কে শক্তিশালী করতে ঐক্যর কোন বিকল্প নাই।

প্রসঙ্গ গত পহেলা জুন গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় ২ শতাধিক নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম কে ইস্যু করে। সেই বিষয়টি গাজীপুরে এখন টপ অব দ্যা টাউন।