Views: 5
ইমন খানঃ
গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি মাসুদ রানা এরশাদের পক্ষ থেকে সিলেট বানভাসি ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও কাপড় বিতরণ করা হয়। ২০শে জুন গাজীপুর নিজ বাসভবন থেকে বিকাল ৩ টায় খাদ্য সামগ্রী ও নতুন জামা কাপড় সহ ৫ টি গাড়ি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। চিড়া,মুড়ি, গুড়,বিশুদ্ধুপানি,খাবার স্যালাইন,ঐষধ,মোমবাতি ইত্যাদি। নতুন জামা কাপড়ের মধ্যে শাড়ি,লুঙ্গি, বোরকা, শাট,প্যান্ট ও গেনজি, বাচ্চাদের জামা কাপড়ও রয়েছে।
দেশের যে কোন সংকট মুহূর্তে অসহায় মানুষের পাশে দাড়ানো ও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মাসুদ রানা এরশাদের রীতিমত রুটিন। করোনা কালীন সময়ে গাজীপুরে হাজার হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এই নেতা। বাংলাদেশে সর্ব প্রথম তিনিই কৃষকদের ধান কেটে মাড়াই করে তাদের বাড়ি পৌঁছে দিয়েছেন।
এবারও বন্যায় সিলেট, সুনামগঞ্জের বানভাসী মানুষের জন্য খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক ছাত্রলীগের এই নেতা।
মাসুদ রানা এরশাদ বলেন, বৃষ্টির পানিতে বন্যায় ভেসে যাওয়া অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজের কাছে ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে গাজীপুর থেকে এসেছি সিলেটে বন্যায় ভেসে যাওয়া অসহায় মানুষের পাশে দাড়াতে। এখানে এসে যা দেখলাম, অসহায়ত্ব জীবন যাপন সিলেট বাসী। এই মহাসংকট সিলেট সুনামগঞ্জ বাসীর নয়,এটা সারাদেশের সংকট,আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন,সিলেট সুনামগঞ্জ বাসীর জন্য দেশবাসী দোয়া করছে এবং দেশের মানুষ তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেশের সকল বিত্তবানদের কাছে অনুরোধ করছি এই সংকট মুহূর্তে সিলেট ও সুনামগঞ্জ বাসীর পাশে থাকার জন্য।