Views: 4
মোঃ আনিছ মাল , ভালুকা( ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় কৃষকদের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
সকালে পরিষদ চত্তরে কৃষি অফিসের উদ্যাগে সরকার অর্ধেক টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
মেশিন বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। তিনি এ সময় তার বক্তব্যে বলেন – বাংলাদেশ কৃষি প্রধাণ দেশ তাই কৃষকের কথা চিন্তা করে বিশ্ব নেত্রী, মমতাময়ী মা, গরীব দুঃখী মানুষের নয়নের মণি, সুশাসন প্রতিষ্ঠাকারী বাংলাদেশের প্রধাণ মন্ত্রী জননেত্রী শেখ হাসিন ভর্তুকি দিয়ে কৃষকের হাতে এসব ফসল মাড়াই মেশিন তুলে দিচ্ছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয় কে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগীতা করুন।
এ সময় নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন