Views: 5

গাজীপুরে মানববন্ধনে সন্ত্রাসী হামলা, আহত বেশ কয়েকজন

গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের দক্ষিণ কলমেশ্বর এলাকায় আল হেরা পাম্প সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ” চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে রেলি ও মানববন্ধন” প্রতিবাদ ও মানববন্ধন করার সময় দেশীয় অস্ত্র সহ একদল সন্ত্রাসী মানববন্ধনকারীদের উপর অতর্কিত হামলা চালায়।এসময় হামলায় স্থানীয় কামাল উদ্দিন, মনিরুজ্জামান লিটন,আল ফোরকান সিদ্দিকী সহ মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই গুরুতর আহত হন।আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় মোঃ কামালউদ্দিন বাদী হয়ে জিএমপি গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গাছা থানার অভিযোগ সূত্রে জানা যায়,বেশ কিছুদিন যাবত নগরীর বোর্ড বাজারের দক্ষিণ কলমেশ্বর এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।তাদের সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠছে।এদের অত্যাচারে এলাকার ভাড়াটিয়া চলে যাচ্ছে।নতুন বাড়ি করলে তাদের চাঁদা না দিয়ে সেটা করা সম্ভব হয় না।এদের সহযোগিতায় এলাকায় মাদকের সরবরাহ হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে।এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীকে নিয়ে ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার বিকেলে আলহেরা পাম্প সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রতিবাদস্বরূপ মানববন্ধন করার সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর নগ্ন হামলা চালায়।থানায় অভিযোগকারী মোঃ কামাল উদ্দিন জানান,আমরা এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম।এ সময় দেশীয় অস্ত্রসহ ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল আমাদের উপর হামলা করে।তারা আমাকে, আমার ভাই মনিরুজ্জামান লিটন ও ছেলে আল ফুরকান সিদ্দিকীকে কিল ঘুসি ও লাথি মারিয়া ও লোহার রড দিয়ে আঘাত করে নিলা-ফুলা যখন করে এবং মানিব্যাগ ও  মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, সন্ত্রাসীদের হাতে থাকা রামদা ও চাপাতি দিয়ে হতার উদ্দেশ্যে রাফি ও শাকিলের মাথায় কোপ দেয় এবং তারা মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন স্থানে চাপাতি ও রামদা দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।আশঙ্কা জনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।কামাল উদ্দিন জানান,পরে আমি নিজে বাদী হয়ে জিএমপি গাছা থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্তরা হলেন, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি কাজলের উস্কানিতে আসামী
 ১) আল আমিন মন্ডল (৩২) পিতা আক্কাছ মন্ডল ২)শাহাদাত (২৫) পিতা হিরামিয়া ৩) মহিন (২৮)পিতা মৃতঃ শাহ আলম ৪)মাসুদ(৩০) পিতা মৃতঃ আফসার উদ্দিন ৫)আব্দুস সাত্তার(২৮) পিতা মৃতঃ খোরশেদ মোল্লা ৬)জুয়েল(৩৫) পিতা অজ্ঞাত, ৭)তরুণ    (৪৫) পিতা অজ্ঞাত, ৮)কাশেম (২২) পিতা- মৃত জামাল মিয়া, ৯)ইমাম (২৫) পিতা – আব্বাস আলী, ১০)মানিক (২৪) পিতা – তৈয়ব মিয়া, ১১) সুজন (৩৫) পিতা – অজ্ঞাত সর্বসাং- কলমেশ্বর বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয়,গাছা, গাজীপুর মহানগর। অভিযোগকারী মোঃ কামাল উদ্দিন আরও জানান,সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আমাদের অনেকে মাটিতে লুটিয়ে পড়ে এবং কেউ কেউ পার্শ্ববর্তী দোকান এবং বাড়িতে আশ্রয় নেয়।এ সময় আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে।তাণ্ডবের পর সন্ত্রাসী এই বলে আমাদের হুমকি দিয়ে চলে যায়,যে যদি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এরকম প্রতিবাদ করা হয় তাহলে কুপিয়ে টুকরা টুকরা করে ফেলা হবে।