Views: 5

‎কক্সবাজার জেলার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সহযোগিতায় হাকিম আলী ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি -২০২৫ইং সম্পন্ন হয়। অদ্য ১৯ ফেব্রুয়ারি বিকাল ২ ঘঠিকা হইতে বিকাল ৫ঘঠিকা পর্যন্ত পালংখালী নলবনিয়া নুরানী মাদ্রাসায় সম্পুর্ণ বিনামূল্যে ২০০ জন ছাত্র/ছাত্রী কে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়।
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমজি মুফিজ উদ্দিন, চেয়ারম্যান এসএমজি গ্রুপ, কক্সবাজার। উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর আহমেদ আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং উখিয়া সাংবাদিক সংস্থা এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত।

‎এছাড়াও উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সিঃযুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কালাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক ও হাকিম আলী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জাহেদ আলম সাগর, সহ-অর্থ সম্পাদক হাফেজ আব্দুল মজিদ, ক্রীড়া সম্পাদক মোঃ নুর সহ প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন   হাকিম আলী ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তে হারুন অর রশিদ বলেন, আমরা চাই আমাদের প্রজন্ম থেকে মানবিক ও স্বেচ্ছাসেবক গড়ে তুলতে চাই, কারণ বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে মেয়ে রা মাদকাসক্ত ও বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে।এ থেকেই রক্ষা পেতে আমরা বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছি এবং আগামী তে ও করে যাবো।