Views: 5

সন্ত্রাসী “মেহেদি হাসান মমির”র খুলনা মহানগর দৌলতপুর থানার অস্ত্রধারী মমি সাবেক আওয়ামী লীগের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এর নাতি ও সাবেক দৌলতপুর থানার সন্ত্রাসী ডাকাতি গালকাটা শামীম ( র‍্যবের ক্রসফায়ারে নিহত ) এর ছেলে সন্ত্রাসী কার্যক্রম এ মরিয়া হয়ে উঠলেও চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য এলাকার এই সন্ত্রাসী মমি পাবলার বাসিন্দা মো: শিমুল পিতা: আব্দুস সালাম মারপিট করে তাহার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য ২১০০০ টাকা এছাড়াও শাহাপাড়ার কুমারা অমিত সাহা, পাবনা রনিভিলা এলাকার ফোরকান ও সজিবের ৩ টি মোবাইল ফোন জোর পূর্বক ছিনতাই করে নিয়ে যায় যাহা একটি আই ফোন থার্ডটিন প্রমাক্সে 13 মুল্য আনুমানিক ১৫০০০০। আইনের চোখ ফাঁকি দিয়ে বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসী মমি। এ আশঙ্কায় এলাকাবাসী চরম আতঙ্কিত। তাই অনতিবিলম্বে সন্ত্রাসী মমিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন এলাকাবাসী।

সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাসী মমির বিরুদ্ধে থানা ও আদালতে বিভিন্ন অপরাধের একাধিক মামলা থাকা সত্বেও বরাবরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার অপরাধ কর্মকান্ড – পরিচালনা করছে।