Views: 4
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জামির্তা ইউনিয়নে হাতনী ইটভাটার বিষাক্ত ধোঁয়া থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষার্থে এবং অবৈধ ইটভাটা সরানো, মাটি কাটা বন্ধের দাবিতে
শুক্রবার (৯ মে) সকাল ১১টায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে এক পতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ উল্লাহ।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন,
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলাম এবং চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুর রহমান আলাল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জামির্ত্তার তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশাসনের নীরবতার সুযোগে একটি বিশেষ কুচক্রী মহল, স্থানীয় কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তির মদদে এসব কার্যক্রম অব্যাহত রেখেছে।
তারা আরও বলেন, অনুমোদনহীন ইটভাটার ধোঁয়ায় ধানসহ নানা ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বক্তারা দ্রুত এসব অবৈধ ইটভাটা উচ্ছেদ, কৃষিজমির মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক দল, ক্ষতিগ্রস্ত কৃষক ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।