Views: 4
অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৪ জনকে ৩ মাসের জেল, ৪টি স্কেভেটরসহ ৭ টি ট্রাক আটক।।।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৪ জনকে ৩ মাসের জেল, ৪টি স্কেভেটরসহ ৭ টি ট্রাক আটক করাহয়।
এম এস আই পাবনার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন পাবনা সদর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
উক্ত অভিযানে ৭টি ট্রাক,৪টি স্কেভেটরসহ জড়িত ১৪জনকে আটক করে প্রত্যেককে ০৩মাস করে জেল দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
এসময় অভিযানে সেনাবাহিনী, এনএসআই এর ১৬জন সদস্য,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এন এস আই পাবনা।