Views: 4

মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নের হরিন্দি গ্রামে চেতনা নাশক ব্যবহার করে এক হিন্দু পরিবারের সকল সদস্যদের অচেতন করে নগদ অর্থ, স্বর্ণ অলংকার সহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।২৭ মে রাতের উপজেলার হরিন্দি গ্রামের
সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের অধ্যাপক ড.হিমাংশু শিখর রায়ের বাড়িতে এ ঘটনা ঘটেছে।হিমাংশু শেখরের শ্যালক মনোরঞ্জন রায় জানান,বুধবার (২৮) মে সকালে হিমাংশ বাবুর বাড়িতে গিয়ে দেখি বাড়ির সদর গেটের ভিতরে থেকে আটকানো।কিন্তু কাউকে ডাকাডাকি করে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না।শুধু একটি ঘরের
এক পাশে একটি দরজা খোলা ছিল।পরবর্তীতে বাড়ির ভিতরে গিয়ে দেখা যায় এক ঘরে হিমাংশু শেখর রায় এবং অন্য ঘরে তার ভাই কিশোর কুমার রায় মধু ও মধুর স্ত্রী চন্দনা রায়,অচেতন অবস্থায় পড়ে আছেন।
এছাড়া প্রতিটি ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল।রাতের কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছিনা।দুর্বৃত্তরা টাকা পয়সা,স্বর্ণালংকার সহ বাড়িতে থাকা বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।এক পরিবারের অচেতন তিন জনকেৃ মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী জানান,খবর শোনা মাত্র সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম।বাড়ির সকল সদস্য সচেতন থাকার তথ্য পাওয়া যায়নি।তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।