Views: 5

 বিএনপির উদ্যোগে নাটোর জেলার লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণের ঈদ পুনর্মিলনী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল এ ঈদ পুনর্মিলনী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে।

ঈদ পুনর্মিলনী ও জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিএনপি মানবাধিকার কমিটি ও বিএনপি মিডিয়া সেল এবং স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন এফেয়ার্স এডভাইসরি কমিটির সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল।

অনুষ্ঠানে নাটোর জেলা, লালপুর উপজেলা, গোপালপুর পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

সূত্রঃ বাসস