Views: 4

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে একটি যৌথ অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল এবং নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ রাইকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ চেকপোস্টে তাকে আটক করা হয়।

বেলা ৩টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রাইকুল ইসলামের লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল এবং নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাইকুল ইসলাম রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাইকুলকে মাদক মামলা দায়েরের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রাইকুলের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।