Views: 4
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধ সার মজুদ: ১২৪ বস্তা জব্দ, জরিমানা ১০ হাজার।
বালিয়াডাঙ্গী বাজারে মেসার্স আবিদ ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করে ডি ও পি ৫৩ বস্তা টিএসপি ৪৬ পটাশ ২৫ বস্তা সার জব্দ করা হয় এবং মালিকপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও বলেন, জব্দকৃত সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসের মফিজুল রহমান ও উপস্থিত ছিলেন কৃষি অফিসার সাজ্জাদ হোসেন।