Views: 5

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন রাজু হোসেন (২৫) নামে এক যুবক।
 মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ৯ নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বদিউজ্জামান মোল্লা সড়কের দুলাল মিয়ার বাড়িতে এ  প্রানহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল মিয়ার শ্রমিকরা গাছ কাটছিলেন। এসময় রাজু তাদের সাহায্য করতে গেলে কাটা গাছটি হঠাৎ এসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাজু লক্ষ্মীধর পাড়া গ্রামের নোয়াবাড়ির আলী আহমদের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।