Views: 5

শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে কাপ্তাইয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বাদে মাগরিব কাপ্তাই উপজেলার শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফারুক আহমেদ ইমাম। মোনাজাতে আল্লাহ পাকের কাছে শহীদের গুনাহ ক্ষমা, তার মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন কালাম আজাদ, মইনুদ্দিন (রোকন) সহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জনগণের ঐক্যমতের ভিত্তিতে যেন দেশ পরিচালনার দায়িত্ব সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে ন্যস্ত হয়—এই প্রত্যাশা সবার। আল্লাহ তায়ালাই প্রকৃতপক্ষে সেই সৎ নেতৃত্ব নির্ধারণ করেন বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।