Views: 4
রাজধানীর উত্তরায় রাজলক্ষী এলাকার লতিফ এম্পোরিয়াম মার্কেটে (লেভেল-২) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নতুন শো-রুম ‘অহনা ফ্যাশন’। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কেট প্রাঙ্গণে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ এম্পোরিয়াম মার্কেট (লেভেল-২)-এর কর্ণধার মোঃ সোহেল আরমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানা ফ্যাশনের চেয়ারম্যান মোঃ আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অহনা ফ্যাশনের স্বত্বাধিকারী লুবনা আক্তার।

এছাড়াও উদ্বোধনী আয়োজনে মার্কেটের অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মার্কেট কর্তৃপক্ষ জানায়, নতুন বছর উপলক্ষে ক্রেতাদের জন্য এখানে থাকছে বিশাল ধামাকা অফার। অত্যাধুনিক ও রুচিশীল কেনাকাটার জন্য মার্কেটটিতে মোট ৪৮টি দোকান রয়েছে। যেখানে পাওয়া যাবে এক্সপোর্ট-ইমপোর্ট কোয়ালিটির দেশি-বিদেশি পোশাক, জুতা এবং কসমেটিকসসহ নানা ধরণের লাইফস্টাইল পণ্য।