Views: 5

ভালো চাষে ভালো ফলন’—এই লক্ষ্যকে সামনে রেখে নওগাঁয় কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে এক বিশেষ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সদর উপজেলার চক আটিটাই এলাকায় এই সচেতনতামূলক মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে.এম সাজ্জাদ হোসেন। মূলত কৃষকদের কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করা এবং ফসলের রোগবালাই দমনে বিজ্ঞানসম্মত পরামর্শ প্রদানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ গোলাম সাকলাইন, উপসহকারী কৃষি অফিসার মোঃ রতন আলী ও জয়ন্ত চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট সীড কোম্পানির এমডিও রাফিউল ইসলাম, টেকনিক্যাল ফিল্ড অফিসার মোঃ মাজেদুল ইসলাম, তুজাম্মেল হক এবং এসডিএফ-এর ক্লাস্টার অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সবজি বিক্রেতা, সার ও কীটনাশক ডিলারসহ বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক বীজ নির্বাচন, সুষম সার ব্যবহার এবং পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনের কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মাঠ দিবস নওগাঁর কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।