শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড; বৃদ্ধার মৃ/ত্যু ও ৪৫টি ঘর ভস্মীভূত
কক্সবাজার প্রতিনিধি: / ১০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১২

কক্সবাজারের উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি বসতঘর (শেল্টার) পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় সোনা বাণু (৮৬) নামে এক বৃদ্ধা রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ক্যাম্প-১১-এর ই/৫ ও ই/১৪ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক শেল্টার।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৮৬ বছর বয়সী সোনা বাণু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি ক্যাম্প-১১-এর ই/১৪ ব্লকের বাসিন্দা ছিলেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় রোহিঙ্গাদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আরও বড় আকারে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, ক্যাম্পের ই/১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জরুরি সহায়তা প্রদানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard