বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পেলেন বীর নিবাস
স্টাফ রিপোর্টার / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

Views: 3

২০

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের চাবি হস্তান্তরর করা হয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার রায়পুর গ্রামে চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

সাংবাদিক সুমন চৌধুরীর স লনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।
পরে রায়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলের হাতে বীর নিবাসের চাবী হস্তান্তর করেন প্রধান অতিথি।
দুটি কক্ষ, বাথরুম, কিচেন রুম ও বৈঠকখানা সহ দৃষ্টি নন্দন প্রতিটি বীর নিবাস তৈরীতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা।
বীর নিবাস পেয়ে আবেগ আপ্লুত বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের কেউ খোঁজ খবর নিতো না। গরীব বলে সবাই অবহেলা করত। মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদের ভাতা করে দিয়েছে। জীবনে ইটের বাড়ীতে শুয়ে থাকার দিবা স্বপ্ন ছিল, তিনি সেটিও পুরুণ করে দিয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard