Views: 10
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২৬ মার্চ ২০২৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম পিপিএম, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ সাকের আলী। তাদের নেতৃত্বে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
উক্ত কর্মসূচিকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কাপ্তাই থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এসময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।