বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বাবাকে কাছে পেতে মেয়ের আর্তনাদ, কেউ কি পারো না বাবাকে খুঁজে দিতে?
স্টাফ রিপোর্টার / ৬১৫ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

১৮

বাবাকে কাছে পেতে মেয়ের আর্তনাদ, কেউ কি পারো না বাবাকে খুঁজে দিতে?

আমি রাবেয়া সুলতানা, আমার পিতা মোঃ হারুন অর রশিদ সৌদি আরব থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করে গত ৩/৪ মাস পূর্বে,
অসুস্থ থাকা অবস্থায় গত ১৩/০২/২১ ইং রোজ শনিবার বিকেল ৫ঃ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে আসে।আমি,আমার মা ও ভাই এবং আত্নীয়স্বজন এয়ারপোর্টে যাই কিন্তু আমার বাবা আসার পরে আমার সৎ মা ফারহানা হারুন এবং আমার ছোট ফুফু পারুল বেগম আমার বাবাকে এ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় আমরা সবাই আমার অসুস্থ বাবাকে দেখতে চাইলে আমাদেরকে না দেখিয়ে আমার বাবাকে কোথায় যেন নিয়া যায় তা আদৌও আমরা জানি না।আমরা ঢকার বিভিন্ন হাসপাতালে খুঁজাখুঁজির পরেও এখন পর্যন্ত আমার বাবার কোন প্রকার খবর পাচ্ছি না। আমরা বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করি যার জিডি নং – ৬৪৭ ১৬/০২/২০২১ইং
সোনাইমুড়ী থানার অভিযোগ নাম্বার SDR -284 ১৪/০২/২০২১
আমি আশংকা করছি যে,আমার বাবার অসুস্থতার কারণে আমার সৎ মা, আমার ও আমার ভাইদের ওয়ারিশিয়ান সম্পত্তি না দেওয়ার ও বাবার সম্পত্তি একাই ভোগ করার পাঁয়তারা করছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের কামার জুরি দক্ষিণ পাড়া মসজিদ রোডে হারুন অর রশিদ ভিলা ও একই এলাকায়ও রেজিস্ট্রিকৃত জায়গা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা ও বাবাকে নিয়া লুকোচুরি খেলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard