মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
বিশ্বজিৎ সিংহ রায়,, মাগুরা জেলা প্রতিনিধি
/ ১২২
বার দেখা হয়েছে
আপডেট
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
শেয়ার
Views: 0
মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একজন হাস্যজ্জল মানুষ ও সোনালী ব্যাংকের (অবসরপ্রাপ্ত) ম্যানেজার আলহাজ্ব আব্দুল হাই মিয়া (৭২) আর নেই। তিনি না ফেরার দেশে চলে গেলেন। ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বেলা ১১টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৮ নভেম্বর সকাল ৯টায় প্রথম উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাযার নামাজ মহম্মদপুর উপজেলার খালিয়া মাদ্রাসা মাঠে সকাল ১১টায় শেষ হয়।এবং এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান ও ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা...
২৩
মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একজন হাস্যজ্জল মানুষ ও সোনালী ব্যাংকের (অবসরপ্রাপ্ত) ম্যানেজার আলহাজ্ব আব্দুল হাই মিয়া (৭২) আর নেই।
তিনি না ফেরার দেশে চলে গেলেন।
ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বেলা ১১টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৮ নভেম্বর সকাল ৯টায় প্রথম উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাযার নামাজ মহম্মদপুর উপজেলার খালিয়া মাদ্রাসা মাঠে
সকাল ১১টায় শেষ হয়।এবং এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান ও ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।মহম্মদপুর থানার (ওসি) তদন্ত মুন্সী রাসেল হোসেনসহ পুলিশের গার্ড অফ অনার প্রদান টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক,রাজনৈতি দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের জীবনের উপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।সবশেষে উপজেলার খালিয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।