বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার / ৪৯৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Views: 1

২২

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বুধবার ১৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম. আরিফুল ইসলামের নেতৃত্বে কাজিপুর থানা পুলিশের চৌকশ একটি দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কর্মী হিসেবে নিবেদিত ছিলেন।
চরগিরিশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন। গত ১৭ আগস্ট মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড এবং কাজিপুর উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোক জানিয়েছেন। এছাড়াও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীসহ উপজেলার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard