শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সাভারের বিরুলিয়া দেউন লীলা কীর্তন অনুষ্ঠানে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আমির শিরালি ও ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন
শহিদুল্লাহ সরকার / ৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

Views: 6

৩১

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দু ধর্মাবলম্বীদের পরম পবিত্র ধর্মীয় উৎসব ‘লীলা কীর্তন’ এবং ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

কয়েক দিনব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে।

​এই পুণ্যময় মহাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাভার বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী। ও বিরুলিয়া ৯নং ওয়ার্ড বিএনপি নেতা ও মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নুতাজ বেগম, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল উদ্দিন আলাল সহ অনেকে এসময় ​উপস্থিত পুণ্যার্থী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে হাজী মোহাম্মদ আমীর শিরালী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই মহাযজ্ঞের মাধ্যমে মানুষের মনে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। আমরা বিরুলিয়ার সকল মানুষ সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থাকব এবং এই সম্প্রীতি বজায় রাখব ইনশাআল্লাহ। ​অনুষ্ঠান সঞ্চালন করেন স্বপন মজুমদার, এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। নাম সংকীর্তন ও কীর্তন শ্রবণ করতে আসা ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।

​সাভার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দুধর্মের ‘লীলা কীর্তন’ ও ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী, ও বিরুলিয়া ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। এই উৎসব আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update