শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
নিজস্ব প্রতিবেদক: / ১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার এক বিশেষ প্রতিনিধি জামায়াত আমিরের নিকট এই আনুষ্ঠানিক চিঠিটি হস্তান্তর করেন। চিঠিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রচারকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত জামায়াত আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বানের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা তাঁর চিঠিতে উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামীর এমন দায়িত্বশীল অবস্থান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে দলটির গঠনমূলক সমর্থন ও পরামর্শের জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান। ড. ইউনূস চিঠিতে আরও লেখেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবিলায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল উভয়েরই নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।

জামায়াত আমিরের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা লেখেন, আগামী দিনে জাতীয় সংসদে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। চিঠির শেষে প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “জাতীয় ঐক্যই আমাদের শক্তি”, এবং এই ঐক্য সুসংহত করতে জামায়াত আমিরের অতীত ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard