বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

‘আপনার একটি ভোট ১৭ বছরের নীরবতার জবাব’—দেশবাসীকে ড. ইউনূসের বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

Views: 6

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে দেশবাসীকে ভয় পেছনে ফেলে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি—ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে এবং বাধাহীন ফ্যাসিবাদের পতন নিশ্চিত করবে।”

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে উল্লেখ করেন, এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে। এটি কেবল জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্র কোন পথে এগোবে—সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। তিনি দৃঢ়তার সাথে বলেন, “দেশ তার তরুণ, নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদানের ঐতিহাসিক পদক্ষেপের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

গুজব ও অপপ্রচার নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে—এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।” তিনি জনগণকে আশ্বস্ত করে জানান যে, গণতান্ত্রিক রূপান্তর এবং একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আজ অপরিহার্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update