উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ।

উখিয়া উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ।
১৩০

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনারপাড়া বাজারে খাস আদায় কমিটির নাম ভাঙিয়ে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উখিয়া উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক  রফিক উল্লাহ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় চলতি অর্থবছরে সোনারপাড়া বাজার ইজারা প্রদানের জন্য টেন্ডার আহ্বান করা হলেও কোনো ব্যক্তি ইজারা গ্রহণ না করায় হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা-২০২৫ অনুযায়ী খাস আদায় কমিটি গঠন করা হয়। শুরুতে কমিটির কার্যক্রমে ব্যবসায়ী ও স্থানীয়দের সন্তুষ্টি থাকলেও বর্তমানে কিছু অসাধু ব্যক্তি কমিটির নাম ব্যবহার করে বাজারের বাইরের এলাকা থেকেও আসা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় করছে।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি এবং এতে বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল একাধিকবার সংশ্লিষ্টদের সতর্ক করলেও কোনো সুফল পাওয়া যায়নি।

‎অভিযোগকারী রফিক উল্লাহ বলেন, গরীব ব্যবসায়ী ও দূর-দূরান্ত থেকে আসা কৃষকদের কাছ থেকে জোর করে টোল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

‎এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...