শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:
কক্সবাজারে র‍্যাব-১৫ এর সাঁড়াশি অভিযান: লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা ও অস্ত্রসহ ৪ জন গ্রেফতার।রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরাআসন্ন ঈদে কারখানাগুলোকে আইন মেনে পাওনা পরিশোধের আহবান গাজীপুরের ডিসিরবরেণ্য সাংবাদিক ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খানের ইন্তেকালমাদকবিরোধী অভিযানে বড় সাফল্য: পুরস্কৃত হলেন জিএমপির তিন ওসিজামালপুরে কালোবাজারির জন্য রাখা অবৈধভাবে মজুদ করা ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার৭ বছর পর র‍্যাবের জালে ধরা পড়ল মাদক মামলার পলাতক আসামি ফয়সালসীমান্তে বিজিবির তৎপরতা: ই/য়া/বা/র বড় চালানসহ মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র। ‎উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গু/লি, যুবক আহতউখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যুবক হাসমত উল্লাহ রক্তাক্তSOC – Shadow of Change-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সোহান, সম্পাদক লুৎফুর। ‎পালংখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মিলনমেলাব্যবহৃত টিস্যু পকেটে রাখি, পরিবেশ রক্ষা আমাদের অভ্যাসের প্রতিফলন: গাজীপুরের জেলা প্রশাসকটেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের বড় সাফল্য: বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটসহ অস্ত্র উদ্ধারগাজীপুরে কিশোর অটোরিকশাচালক শুভকে গ/লা কে/টে হ/ত্যা

বরেণ্য সাংবাদিক ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খানের ইন্তেকাল

মোঃ সোহেল মিয়া প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
বরেণ্য সাংবাদিক ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খানের ইন্তেকাল

গাছা থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও বরেণ্য সাংবাদিক আব্দুল হামিদ খানের প্রতিকৃতি।

৮১

গাজীপুর তথা দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান সাংবাদিক মো. আব্দুল হামিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারসহ লিভার ও কিডনি জটিলতার সঙ্গে যুদ্ধ করে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গাজীপুরের সংবাদকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বোর্ড বাজার এলাকার এই কৃতি সন্তানের বিদায়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

মরহুম আব্দুল হামিদ খান তাঁর সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘ক্রাইম সার্চ’ এবং এশিয়ান টেলিভিশনের ‘এশিয়ান ক্রাইম সার্চ’-এর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি দৈনিক অগ্নিশিখা, দৈনিক একুশের বাণী এবং ডেইলি প্রেজেন্ট টাইমস-এর মতো প্রথম সারির গণমাধ্যমগুলোতে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিকদের অধিকার আদায়ে এবং পেশাগত উন্নয়নে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি গাছা থানা প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নবনির্বাচিত সভাপতি হিসেবে সংগঠনের হাল ধরেছিলেন। এছাড়া গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবেও তাঁর বিশেষ অবদান ছিল। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অমায়িক ব্যবহার তাঁকে সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, জন্ডিস ও ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তিনি আজ জীবনের শেষ লড়াইটি শেষ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে গাছা থানা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আব্দুল হামিদ খানের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালাম। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গাছা থানা প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

কক্সবাজারে র‍্যাব-১৫ এর সাঁড়াশি অভিযান: লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা ও অস্ত্রসহ ৪ জন গ্রেফতার।

মোঃ হারুন অর রশিদ উখিয়া, কক্সবাজার প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
কক্সবাজারে র‍্যাব-১৫ এর সাঁড়াশি অভিযান: লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা ও অস্ত্রসহ ৪ জন গ্রেফতার।

কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁওয়ে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং দেশীয় অস্ত্রসহ চার অপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি লবণের ট্রাক, ১ লক্ষ পিস ইয়াবা এবং ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লবণের ট্রাকে করে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। গত রাত (১৩ মে) আনুমানিক ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় ওৎ পেতে থাকে র‍্যাব।

‎তল্লাশির এক পর্যায়ে একটি লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের দায়ে চট্টগ্রামের বাঁশখালীর মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাংয়ের নুর মোহাম্মদকে (৪২) গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণ।

‎অন্যদিকে, আজ ১৪ মে রাত ১টার দিকে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল। স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা অবস্থায় দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— ঈদগাঁওর কালীরছড়া এলাকার মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)। তাদের কাছ থেকে ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ০৫ রাউন্ড তাজা কার্তুজ  উদ্ধার করা হয়েছে।

‎র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত নিরাপদ কক্সবাজার গড়তে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

oplus_32

বান্দরবানের দুর্গম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পাশে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে সরকারি একটি অ্যাম্বুলেন্স। স্থানীয়দের দাবি, প্রায় এক থেকে দুই বছর ধরে অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে থাকলেও তা মেরামতের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দুর্গম এলাকার রোগীদের চিকিৎসা সেবায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অন্তত দুটি অ্যাম্বুলেন্স প্রয়োজন। কিন্তু বর্তমানে মাত্র একটি অ্যাম্বুলেন্স চালু রয়েছে। রোগীর সংখ্যা বেশি হলে কিংবা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে রোগী পরিবহনে সংকট তৈরি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আল হাসান জানান, বর্তমানে চালু থাকা অ্যাম্বুলেন্সটির টায়ার ও বিভিন্ন যন্ত্রাংশ অনেকটাই ক্ষয় হয়ে গেছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি সচল রাখতে মাঝেমধ্যে মেরামত করতে হয়। এখন পর্যন্ত আনুমানিক এক লাখ টাকার মতো ব্যক্তিগতভাবে খরচ করেছি। সরকারি কোনো বাজেট না পাওয়ায় নিজের খরচে গাড়িটি গ্যারেজে নিয়ে মেরামত করাতে হয়েছে।

তিনি আরও জানান, অকেজো পড়ে থাকা পুরোনো অ্যাম্বুলেন্সটি চালুর বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছিল। তবে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এদিকে হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে বলেও জানা গেছে। বিশেষ করে নাইট প্রহরী ও বাবুর্চি পদ খালি থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আল হাসান ব্যক্তিগত খরচে দীর্ঘদিন ধরে একজন বাবুর্চির ব্যয় বহন করছেন বলেও জানান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত অকেজো অ্যাম্বুলেন্সটি মেরামত করে চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এলাকাবাসীর মতে, ঝাড়ুদার, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল বাড়ানো হলে দুর্গম এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।

আসন্ন ঈদে কারখানাগুলোকে আইন মেনে পাওনা পরিশোধের আহবান গাজীপুরের ডিসির

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
আসন্ন ঈদে কারখানাগুলোকে আইন মেনে পাওনা পরিশোধের আহবান গাজীপুরের ডিসির

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের পাওনা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন (গাজীপুর) বুধবার (১৩ মে) বেলা ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‘আঞ্চলিক শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভায় এই কঠোর বার্তা প্রদান করা হয়।

শ্রম আইন মেনে বেতন-বোনাস পরিশোধের তাগিদ জেলা প্রশাসকের।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূ্ঁইয়া।

আসন্ন ঈদে শিল্প খাতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি বলেন, “আসন্ন ঈদে সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে, প্রতিটি কারখানাকে প্রচলিত শ্রম আইন কঠোরভাবে অনুসরণ করে সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। কোনোভাবেই শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বললেন গাজীপুরের জেলা প্রশাসক।

নজরদারিতে ঝুঁকিপূর্ণ কারখানা

বিশেষ করে সাব-কন্ট্রাক্ট এবং ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেন জেলা প্রশাসক। তিনি নির্দেশ দেন:

* সাব-কন্ট্রাক্ট কারখানাগুলোকে সম্পূর্ণ আইনানুগভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।
* ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কারখানাগুলোতে প্রশাসনের মনিটরিং বা নজরদারি জোরদার করতে হবে।
* শ্রমিকদের ছুটির বিষয়টি সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করতে হবে যাতে মহাসড়কে যানজট নিরসন করা সম্ভব হয়।

সম্মিলিত প্রচেষ্টায় সংকট নিরসনের প্রত্যাশা

সভায় উপস্থিত বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং শ্রমিক নেতারা গতানুগতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা প্রশাসনের বলিষ্ঠ নেতৃত্বে মালিক-শ্রমিক এবং প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেকোনো ধরনের শ্রম অসন্তোষ মোকাবিলা করা সম্ভব হবে।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিল্প খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

জনাব সালমা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
জনাব মোঃ রবিউল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, জিএমপি

জেলা পুলিশ, শিল্প পুলিশ-২, হাইওয়ে পুলিশ, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই এবং ডাইফ (DIFE)-এর প্রতিনিধিবৃন্দ।
* বিজিএমইএ (BGMEA), বিকেএমইএ (BKMEA), বিটিএমএ (BTMA), বিএপিআই এবং শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন কারখানার মালিক প্রতিনিধিগণ।

শিল্পনগরী গাজীপুরে ঈদের আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেজন্য প্রশাসন এখন থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানায় জেলা প্রশাসন।