বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষকী পালিত
স্টাফ রিপোর্টার / ৫৪০ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

Views: 1

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গণতন্ত্রের মাতা, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি চাইএই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৭ অক্টোবর রোববার সকালে গাইবান্ধা জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন-নবী-টিটুল,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির কার্ষনিবার্হী কমিটির সদস্য অধ্যাপক আমিনুর ইসলাম,ও রওশন আরা ফরিদি,জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি সাদুল্যা দুদু, সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন,সদর বিএনপির অহবায়ক ওমর ফারুক সেলু,স্বেচ্ছা সেবকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জা ভুট্টু, সহ-সভাপতি মোশফেকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক জাহেদুন-নবী তিমু, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুখু, আব্দুর রহমান, জেলা তাতী দলের সদস্য সচিব পল্টন,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আল-আমিন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update