বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

দূর্নীতি মুক্ত ইউপি গড়তে চাই ফারুক
স্টাফ রিপোর্টার / ১৩ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

Views: 9

এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলাতে দূর্নীতি মুক্ত ইউপি গড়তে মাঠে নেমেছেন অতি সাধারণ চেনা মুখ ফারুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনৈতিক আদর্শের বেড়াজালে বেড়ে উঠা এক কৃষকের পরিবারের সন্তান, আসন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে ২ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে চেয়েছেন দোয়া ও সমর্থন।
তিনি জানান,‎আমি আপনাদের সন্তান/ভাই হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই পথচলার একমাত্র শক্তি আপনারা—এই এলাকার সাধারণ মানুষ। আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমাদের ৪নং দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পার দখলপুর,বরিশখালী গ্রামকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও আধুনিক, দূর্নীতি মুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সবার জন্য ন্যায়বিচার ও সেবামূলক নেতৃত্ব নিশ্চিত করা এবং ‎দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতিও দেন তিনি ।তাছাড়া আপনাদের ভোটে নির্বাচিত হলে একজন জনপ্রতিনিধি নয়, বরং আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update