বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

অ্যালফাবেট কিটস্ স্কুলে বর্ণিল বৈশাখী উৎসব ও লাঠি খেলা প্রদর্শনী
মোঃ হারুন অর রশিদ, উখিয়া / ৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলের ছাত্রছাত্রীদের বৈশাখী সাজ ও মেলার দৃশ্য।
পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলের ছাত্রছাত্রীদের বৈশাখী সাজ ও মেলার দৃশ্য।

Views: 4

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণিল বৈশাখী মেলা ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় জনপদে এক উৎসবের আমেজ সৃষ্টি করেছে। ছোট ছোট শিক্ষার্থীদের কলকাকলি আর বৈশাখী সাজে পুরো পালংখালী এলাকা যেন এক টুকরো রঙিন জনপদে পরিণত হয়েছিল।

পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল প্রাঙ্গণকে সাজানো হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আলপনা এবং বর্ণিল সাজসজ্জায়। মেলায় আগত খুদে শিক্ষার্থীদের পরনে ছিল লাল-সাদা রঙিন পোশাক, যা নববর্ষের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এই মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি ও পুরনো ঐতিহ্যকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়। মাটির পুতুল, পিঠা-পুলি এবং বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কামরান আলী চৌধুরী সোহান উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন। প্রতিষ্ঠানের পরিচালক হাকিম আলী চৌধুরীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিশুদেরকে আমাদের শেকড় তথা বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। অ্যালফাবেট কিটস্ স্কুলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির প্রতি মমত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা মেলার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এতে খুদে শিক্ষার্থীরা বৈশাখী নৃত্য, হলা, ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রদর্শনী এবং বলি খেলায় অংশ নেয়। এছাড়াও ছিল বাংলার লোকজ পিঠা উৎসব, অভিভাবকদের জন্য বিশেষ প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি। সব মিলিয়ে দিনটি ছিল সম্প্রীতি ও মিলনের এক মহা উৎসব।

উখিয়ার পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলের এই বৈশাখী আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি ছিল ঐতিহ্যের সাথে আধুনিক শিক্ষার এক চমৎকার মেলবন্ধন। আগামী দিনেও এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের কৃষ্টি ও কালচারকে ধারণ করবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

আরও পড়ুন

নাফ নদী ও সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে ব্যালট বক্স; উখিয়া-টেকনাফে সাজ সাজ রব

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update