বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

পিতা-মাতার সম্মতিতে বাল্যবিবাহ সংঘটিত হওয়ায় জরিমানা
স্টাফ রিপোর্টার / ৪৯৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২০ মার্চ, ২০২০

Views: 0

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ

আজ ২০/০৩/২০২০ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ সংঘটিত হওয়ায় খবর পেয়ে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শেরপুর থানা পুলিশের সহযোগিতায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, বর মো ইব্রাহিমের বয়স ১৬ এবং কনে মোছাঃ সিমের বয়স ১৫ বছর। পিতা- মাতার সম্মতিতে উক্ত বিয়ে সংঘটিত হওয়ায় বরের পিতা মোঃ কাজলকে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ অনুসারে ৩০,০০০ টাকা এবং নাবালক হওয়া সত্ত্বেও বিয়ে পরিচালনা করার অপরাধে কাজী মোঃ আব্দুস সালাম কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত অর্থলোভে পূর্বেও অপ্রাপ্ত ছেলেমেয়েদের বিয়ে পড়ানোর কারনে একাধীক বার আব্দুছ ছালাম কাজী অর্থ দণ্ডে দন্

সাবালক হওয়া পর্যন্ত বর – কনে ২ জন নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন মর্মে স্থানীয় ২ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়। এসময় তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্য বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন।

জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update