শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

লিটন মাষ্টারের ভাইরাস ধরা পড়ছে ফেইসবুকে মিথ্যা পোষ্ট দিয়ে আতঙ্ক সৃষ্টি
স্টাফ রিপোর্টার / ৪৬১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৫ মার্চ, ২০২০

Views: 2

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফেইসবুকে লিটন মাষ্টারের ভাইরাস ধরা পড়ছে পোষ্ট করে গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মনে ভয়-ভীতি ছড়িয়ে আতঙ্ক বিরাজ করছে।

ইনামুল কবির নামের একটি ফেইসবুক আইডি থেকে মোহাম্মদপুরিয়ান নামের একটি গ্রুপে পোষ্ট করা হয়। সেখানে উল্লেখ করে লিখেন, “মোহাম্মদপুর টাউনহলে একজন টেইলার্স মাস্টার এর ভাইরাস ধরা পড়েছে।

নাম লিটন মাস্টার এ পোষ্ট নিয়ে এলাকায় যেমন আতঙ্ক তৈরি হয়েছে তেমনি ভয়-ভীতিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ডের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুরের টাউন হলের বিশিষ্ট ব্যবসায়িক ও বাসিন্দা লিটন মাস্টার আজ মঙ্গলবার ২৪ মার্চ ২০২০ দুপুর ১ ঘটিকায় মোহাম্মদপুর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডাইরি করেন। যার সাধারণ ডাইরি নং- ১৮৬৮।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক আঃ রহমান শাহ বলেন, অনেক বড় বড় নেতা আছে তারা প্রায় সারা বৎসর হোম কোরান্টাইনে থাকেন। জাতীয় প্রগ্রামের সময় ঘুম ভাঙ্গিয়ে ডেকে আনতে হয়। এই বেচারা প্রায়ই দান অনুদান করে। কদিন আগে জাতীয় প্রোগ্রামে সবাইকে ফ্রী গেঞ্জি দিল, এখন ফ্রী মাস্ক দিচ্ছে। এতে অনেক লোকের হাতে ঘা লেগেছে। পৃথিবীতে দেওয়ার লোক আর নেওয়ার লোক আল্লহ আলাদ করে সৃষ্টি করে।

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোকলেছুর রহমান খান লিটন ভাইকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে আইসিটি আইনে তাদের গ্রেফতার করার জন্য জোর দাবি যানাচ্ছি।

মোহাম্মদপুর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের ৯ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল কাদের ইকবাল বলেন, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে লিটন মাস্টার অনেকটা এগিয়ে, তাই হয়তোবা কে বা কাহারা অপপ্রচার করেছে। তবে কারো বিরুদ্ধে অপপ্রচার করলে ধরে নিতে হবে নিশ্চয় তার জনপ্রিয়তা বেশী। লিটন মাস্টার বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের আর্থিক ও কাপড়চোপড় দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে।

মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দারা জানান, এমন গুজব ছড়িয়ে যারা আতঙ্ক তৈরি করছে। তাদের যথাযথ আইননানুগ ব্যবস্থা নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে বাংলাদেশ গুজবের হাত থেকে রক্ষা পাবে। এ নিয়ে মোহাম্মদপুর থানার ওসির মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা যায়নী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update