বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ভয়েজ অব বাংলাদেশ সোসাইটির ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪৯০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৬ এপ্রিল, ২০২০

Views: 0

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

ভয়েজ অব বাংলাদেশ সোসাইটি এর আয়োজনে আজ সোমবার (০৬ এপ্রিল) নিন্ম মধ্যবিত্ত ২০০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

র‌্যাব-২ এর সিও লে: কর্নেল আশিক বিল্লাহ-এর উপস্থিতিতে এবং তাদের অন্যন্য অফিসারদের সহযোগিতায় মোহাম্মদপুর কৃষি মার্কেট, বসিলা ও পুরাতন ঢাকার বকশীবাজার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২নং গেইট এলাকায় সকালে বিতরণ করা হয়। এরপর বিকালে আবারও রমনা জোন ও ওয়ারী জোনের পুলিশের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।

এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভয়েজ অব বাংলাদেশ সোসাইটির সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সিনিয়র সহ-সভাপতি মেহরিন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, যুগ্নসাধারন সম্পাদক আল আমিন সরদার, কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী শুভ, জামাল উদ্দিন. জীবন ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তানিম আহমেদ এবং সেক্রেটারি জেনারেল শহীদুল ইসলাম।

সভাপতি ফেরদৌস ওয়াহিদ বলেন, আমারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং এটা অব্যহত থাকবে। যতদিন এই দুর্যোগ চলমান থাকবে ততদিন আমরা আমাদের ত্রাণ কার্যক্রম চালু রাখব।

সিনিয়র সহ-সভাপতি মেহরিন বলেন, আমরা দেশের মানুষের প্রতি আহ্বান জানায় আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। নিজেকে, পরিবারকে এবং দেশকে রক্ষায় সহযোগিতা করুন।

র‌্যাব-২ এর সিও লে: কর্নেল আশিক বিল্লাহ বলেন, ভয়েজ অব বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানায় তাদের এই কার্যক্রমের জন্য সেই সাথে বিত্তবান সকলকে আহ্বান জানায় এই সময়ে সাধারন মানুষের পাশে দাড়ানোর জন্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update