ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকাবাংলার পুর্বপার্শে খামার পবনতাইর গ্রামের হোসের আলীর ছেলে ফেরদৌসের বোন-জামাইয়ের পরিত্যক্ত বাড়ীতে ও নিজ বাড়ীতে ত্রানের চাল চুরি করে রাখা হয় ।
এমন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলা প্রশাসন ঘটনা স্থলে গেলে যে ঘরে চুরির চাল রাখা হয়েছিল সেই ঘর না দেখিয়ে অন্য ঘর দেখানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় মাতবরদের আপোস-মিমাংশার পরে চুরির চাল গোপন করা হয়েছে ।
অভিযুক্ত ফেরদৌস কে আটক করে এই ঘটনার সাথে জড়িত ৪ চাল চোরকে জিজ্ঞাসাবাদ করলে বের হবে আসল রহস্য । প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি ।