বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শ্রীপুরে একই পরিবারে চারজনকে নিশংস ভাবে গলাকেটে হত্যা
স্টাফ রিপোর্টার / ৯৫০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

Views: 0

শ্রীপুরে একই পরিবারে চারজনকে নিশংস ভাবে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক ঃ নাজমুল ইসলাম, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ( জৈনা বাজার এলাকায়)মালেশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে । নিহতরা হলেন,ফাতেমা স্মৃতি (৪০),নুড়া আক্তার (১৬),হাওয়ারিন (১১),ফাদিল আহম্মেদ (৮)। কাজল মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গুলাবাড়ি গ্রামে। প্রায় পনের বছর আগে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করতেন। কাজল মিয়া বর্তমানে মালেশিয়া প্রবাসী। কাজলের ছোট ভাই আরিফ জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বাড়ির বাইরের কাওকে দেখতে না পেয়ে। তার মনে সন্দেহ হয়, তারপর তিনি বাড়ির গেইট বন্ধ থাকায়,দেখার জন্য তিনি তার ঘরের দিকে এগিয়ে যান এবং ডাকাডাকি করতে থাকেন।এ সময় কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের পিছনের জানালার ফাঁক দিয়ে দেখেন ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় লাশ পরে রয়েছে। পরে তিনি অন্যদের ডাকাডাকি করে বিষয়টি জানান। সরজমিনে গিয়ে দেখা যায় খুনিরা কতটা নৃশংসভাবে কতটা নিষ্ঠুর ভাবে জবাই করেছে তা আঁতকে ওঠার মতো চারজনকেই কাপড়চোপড় বিহীন গলা কেটে আলাদা করে ছিন্ন-ভিন্ন করে রেখেছেন লাশগুলো। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন,বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল তিনটার দিকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ আবদার গ্রামের জৈনা বাজার এলাকার নিজ বাসা থেকে একই পরিবারের ওই চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টির সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটি দা উদ্ধার করা হয়েছে। তারপরও প্রকৃত ঘটনা ও খুনের কারণ তদন্ত করে বের করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update