বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

গরীব ও অসহায়দের মাঝে পারফেক্ট মশার কয়েল কোম্পানির মাক্স ও ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার / ৫৮৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

Views: 0

খলিলুর রহমান

রংপুরের তারাগঞ্জে রাসেল ট্রেডার্সের সহযোগিতায় এস, কে, এফ, সি, ফুড ( পারফেক্ট মশার কয়েল) কোম্পানির নিজস্ব তহবিলে অসহায় মানুষদের মাঝে মাক্স , ত্রাণ সামগ্রী ও এক প্যাকেট পারফেক্ট মশার কয়েল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার ( ২৪এপ্রিল ) দুপুরে নীলফামারী সদর চাপড়া ইউনিয়নের
ইটাপীর স্কুল মাঠে তৈমুর রহমান রানার নিজস্ব অর্থয়ানে ১২৫ জন ও শুকানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশিকুর রহমান রাসেলের নিজস্ব অর্থায়নে ১২৫ জন, মোট ২৫০ জন ছিন্নমূল পরিবারকে চাল ,ডাল, তেল , পেঁয়াজ, ছোলা বুট ও এক প্যাকেট করে মশার কয়েল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন পারফেক্ট মশার কয়েল কোম্পানির মালিক তৈমুর রহমান ( রানা ) পারফেক্ট মশার কয়েল কোম্পানির ডিলার রাসেল ট্রেডার্সের মালিক আশিকুর রহমান ( রাসেল ) চাপড়া শুকানপুকুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবু তালেব মাষ্টার প্রমূখ।
ওই সময় সেচ্ছাসেবী হিসাবে সহযোগিতা করেন লায়ন, হুমায়ন কবির , মুন , তুফান , আব্দুল মোতালেব মাষ্টার , হাফেজ আল – আমিন, তারাগঞ্জ প্রিতি হোটেল মালিক সামছুল হক, খাতামধুপুর ইউ ,ডি, সি ছানোয়ার ইসলাম ও মাহফুজার রহমান (মামুন) ।
পারফেক্ট মশার কয়েল কোম্পানির মালিক তৈমুর রহমান ( রানা ) বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এই সময়। আমরা সমাজের সাথে থেকেই উন্নয়ন মূলক কাজ করতে চাই, তাই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের পর্যাক্রমে এই উদ্যোগ অব্যাহত থাকবে।
পারফেক্ট মশার কয়েল কোম্পানির ডিলার রাসেল ট্রেডার্সের মালিক আশিকুর রহমান ( রাসেল ) বলেন, আমরা জনসমাগম করে ত্রাণ বিতরণ করছি না। অসহায় মানুষের কাছে গিয়ে তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছি। আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি নামাজ বাসায় আদায় করবেন, রোজা রাখবেন ও সরকারি নির্দেশ মেনে চলবেন। মহান আল্লাহর নিকট দোয়া করবেন যেন এই মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update