বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

কেশবপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪৬৩ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

Views: 0

আবু হুরায়রা রাসেল

ব্যুরো বাংলাদেশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার সকালে কর্মহীন কেশবপুর সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের ১ শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যুরো বাংলাদেশের মণিরামপুর এ্যারিয়ার এলাকা ব্যাবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে কেশবপুরের আলতাপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে আলতাপোল গ্রামের কর্মহীন ১ শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপির প্যানেল চেয়ারম্যান পৌতম রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও থানার এস আই ওয়াসিম। আরো উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের মণিরামপুর শাখা ব্যবস্থাপক বিক্রম কুমার সেন, নেহালপুর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা হিসাবরক্ষক রমজান আলী ও বিপ্লব কুমার, কর্মসূচী সংগঠক হেলাল উদ্দীন, সুজন হালদার, আওয়ামী লীগনেতা সাজ্জাত হোসেন, টিপু সুলতান প্রমুখ। এসময় পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ৫ কেজি করে আলু, ২ কেজি করে ডাউল, ১ লিচার করে তৈল, ১ কেজি করে লবণ, ৩টি করে সাবান ও আড়াইশত গ্রাম জিবানু নাশক ব্লিসিং পাওডার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update