শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শার্শা উপজেলার ছাত্রলীগ আজ কাঁস্তে হাতে কৃষক বেশে”
স্টাফ রিপোর্টার / ৫৯২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

Views: 2

মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি :
বিশ্ব মহামহারী করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশের খাদ্য সংকট মেটাতে বোরো ধানের জুড়ি নেই। কিন্তু করোনা ভাইরাসের বিষাক্ত গ্রাসে দেশ আজ অবরুদ্ধ থাকায় শ্রমিক সংকটে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।ধান কাটার মজুর না পাওয়ায় বিপাকে আছে কৃষকেরা।””কৃষক বাঁচলে বাঁচবে দেশ,বঙ্গবন্ধুর  বাংলাদেশ”””এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সোনার ফসল ফলানো কৃষকের ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়াতে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় এবং শার্শার গণমানুষের নেতা,প্রিয় সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে শার্শা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে,উপজেলা ছাত্রলীগের একঝাঁক নেতৃবৃন্দকে সাথে নিয়ে শার্শা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আব্দুর রহিম সর্দার এর নেতৃত্বে মঙ্গলবার ২৮শে এপ্রিল সকালে শার্শা উপজেলার,শার্শা সদর ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃষক বাবুল এর  জমির ধান কেটে কৃষক বাবুলের বাসায় পৌঁছে দেন।।এতে কৃষক বাবুল অনেক খুশি হয়ে প্রিয়নেতা শেখ আফিল উদ্দিন এমপি মহোদয় ও শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শার্শা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আব্দুর রহিম সর্দার বলেন,দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের তরে,শার্শা ছাত্রলীগ পড়ে রইবে না ঘরে। কাঁস্তে হাতে নেমে পড়েছে
কৃষকের সোনালী ধান তুলতে কৃষকের ঘরে৷
শার্শা উপজেলা ছাত্রলীগের আওতাধীন ১২টি ইউনিট কে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আগামীকাল থেকে তারা স্ব-স্ব ইউনিটের উদ্যোগে তারা নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াতে এবং আমার শার্শা উপজেলা ছাত্রলীগকে সাথে নিয়ে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update