বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া গৃহ বধুর লাশ দাফন ও মেয়ে আক্রান্ত পুরো এলাকা লকডাউন
স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৫ মে, ২০২০

Views: 2

এইচ এম আলাউদ্দিন ষ্টাফ রিপোর্টারঃ

উল্লাপাড়া পৌর সভার পশ্চিম পাড়া গ্রামের এরফান আলী তার পরিবার নিয়ে ৭/৮ দিন আগে ঢাকায় যান। সুত্র থেকে জানা যায়, এরফান আলীর স্ত্রী আলেয়া বেগম একজন গার্মেন্টস শ্রমিক। কয়েক দিন আগে সে কাজে যোগদান করে। এর মধ্যে আলেয়া বেগম অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার করোনা টেস্টে পজিটিভ পাওয়া যায়। অবশেষে সে গত কাল রবিবার বিকেলে সে মারা যায়। এ সময় মৃত্যু গৃহবধূর সেবায় নিয়জিত তার কন্যা রোজিনা খাতুন (২০) ও অসুস্থ হয়ে পরে। পরীক্ষায় তার ও পজিটিভ আসে। এই অবস্থায় এরফান তার আত্মীয় স্বজনরা করোনায় আক্রান্ত কন্যা রোজীনা সহ মৃত্যু আলেয়া বেগমের লাশ ঢাকা থেকে রাতে নিয়ে আসে।

অত্যান্ত গোপনে আজ সোমবার ভোরে পশ্চিম পারা কবরস্থানে মৃত্য গৃহ বধুকে দাফন করে। ঘটনাটি জানা জানি হলে থানা প্রশাসন মেডিকেল টিম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এলাকা টি লকডাউন করেন।পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, তারা কেউই জানেন না করোনায় মৃত্যু গৃহবধূর কে গভীর রাতে এনে আজ সকালে দাফন করা হয়েছে।

লোক মুখে শুনে তিনি এলাকাটি লকডাউন করেছেন। এব্যাপারে ডাক্তার আনোয়ার হোসেন জানান, মেডিকেল টিম মৃত্যু গৃহবধূর আত্মীয় স্বজনদের লাশ সংগ্রহ করেছে। এগুলো টেষ্টের জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update