বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

রাজধানীতে নার্সের গাড়ির ধাক্কায় নারী সাংবাদিক আহত
স্টাফ রিপোর্টার / ১১০৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৯ মে, ২০২০

Views: 0

বিএমএসএফ প্রতিনিধি ঃ
পঙ্গু হাসপাতালের নার্সের প্রাইভেট কারের ধাক্কায় বিএমএসএফ’র উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে নার্স ইয়াসমিন আকতারকে বহনকারী গাড়িটি ( ঢাকা মেট্টো -গ- ৩৩ ৭৯০১) তাকে ধাক্কা দেয়।
এতে সানজিদার পায়ে ও হাতে আঘাত লেগে গুরুতর আহত হন। চিকিৎসক জানিয়েছেন তার একটি হাত ভেঙ্গে গেছে। সানজিদার সাথে থাকা সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওই নার্সকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএমএসএফ। সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে শেরেবাংলা নগর থানা পুলিশকে নার্স আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update