Views: 0
মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ, অপর দিকে কাল বৈশাখের ছোবল সব মিলিয়ে হতদরিদ্র কৃষকের চোখে মুখে অন্ধকার।
সাম্প্রতিক সময়ের এই দূর্যোগপূর্ণ মূহুর্তে প্রতিটি গ্রাম-গঞ্জের প্রান্তিক চাষিদের বোরো ধান কাটা শুরু হয়েছে। লক ডাউনের কারণে শ্রমিক সংকট ও অর্থাভাবে অনেক চাষি ভাইদের ফসল বিনষ্ট হচ্ছে। এমতাবস্থায় একদিকে খাদ্য ঘাটতি সৃষ্টি অপর দিকে গরীব কৃষক সর্বসান্ত হওয়ার উপক্রম হয়েছে। এই উভয় সংকট থেকে উত্তরণের জন্য মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কৃষকের বোরো ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে অনুরোধ করেছেন। তার’ই আলোকে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু সহ খুলনা অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশনায়, কৃষক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের বোরো ধান কাটার কর্মসূচি শুরু করেছে।
আজ ১১ মে ২০২০ রোজ সোমবার চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের উদ্যোগে দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি মো: রফিকুল ইসলামের নেতৃত্বে জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর গ্রামের দরিদ্র কৃষক ইলিয়াস এর চার (৪) বিঘা জমির পাকা ধান কাটাই শতাধিক কৃষক লীগ নেতা অংশগ্রহণ করে ধান কেটে কৃষকের ঘরে