শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

পাংশায় কৃষকলীগের কর্মীরা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কাটলেন ধান
স্টাফ রিপোর্টার / ৪৪১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

Views: 0

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

 বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপির সার্বিক তত্বাবধানে ও ফরিদপুর

 অঞ্চলের সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক এর পরামর্শে বুধবার সকালে রাজবাড়ী জেলার পাংশা পৌর কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ধান কর্তন করেছে।

জানাগেছে, পাংশা পৌরসভার মৈশালা বাসস্টান্ড সংলগ্ন রঘুনাথপুরে কৃষক বারেক সরদারের ৫০ শতক জমির ধান তারা কেটে দিয়েছেন।

সে সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান,

পাংশা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বাবু খান, পৌর কৃষকলীগের আহবায়ক মাসুদ সরদার, সদস্য সচিব আজগর খান, রাজবাড়ী সদরের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য দুলাল শেখসহ পৌরকৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক জানান, দরিদ্র কৃষকদের পাশে তারা সব সময় আছেন। কৃষকদের ধান কেটে দেয়া, গবাদী পশু এবং ঘর আগুনে পুড়ে যাওয়াসহ বিভিন্ন দূর্যোগকালে তারা পাশে থাকছেন। তাদের এক কর্মকান্ড অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update