শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নাগরপুরে বোরো ধান সংগ্রহে লটারিতে ১৮০০ কৃষক নির্বাচিত
স্টাফ রিপোর্টার / ৪৪০ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৫ মে, ২০২০

Views: 0

রিপন খান রবিন :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ মে ) উপজেলা মিলনায়তনে  নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলার কৃষি অফিসের তালিকা ভুক্ত ৩৩০০ জন কৃষকের মধ্যে ১৮০০ জন কৃষক লটারির মধ্যমে সরাসরি সরকারের কাছে ধন বিক্রির জন্য নির্বাচিত হয়। নির্বাচিত কৃষকের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত টন প্রতি  ২৬ হাজার টাকা মূল্যে জন প্রতি ১টন করে ধান ক্রয় করবে সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাড়রা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার ও গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।
নির্বাহী অফিসার  সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, এ বছর নাগরপুরে কৃষকের নিকট থেকে প্রায় ২০০০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি কেজি  ২৬ টাকা  দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করবে সরকার। এ সময় ধান ক্রয় কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য তিনি গনমাধ্যমকর্মী, কৃষি বিভাগ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update