বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

চট্টগ্রামে নবজাতকের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার / ৫৬৩ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩০ মে, ২০২০

Views: 1

আলীহোসাইন স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। জন্মের ৪ দিনের মাথায় নমুনা পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের করোনা পজিটিভ এসেছে।মা ও নবজাতক ছেলে উভয়ই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ইউনিটে আছেন এবং মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন বলেও জানা যায়।

জানা গেছে, গত ২৪ মে দুপুর দেড়টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ৩২ বছর বয়সী এই নারী এক ছেলের জন্ম দেন। প্রসূতির বাসা নগরীর খুলশী এলাকায়। গত ২০ মে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। প্রসব বেদনা শুরুর পর ২৪ মে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই নবজাতকের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়। এরপর চমেকের ল্যাবে নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্তের বিষয়টি জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update