বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে ব্রহ্মপূত্র নদে নিখোঁজ মাঝির মরদেহ চিলমারীতে উদ্ধার
স্টাফ রিপোর্টার / ৩৯১ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৮ জুন, ২০২০

Views: 0

আনারুল ইসলাম রানা কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীর রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপূত্র নদ থেকে মাঝি মফিজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি চরের আবুবক্করের ছেলে।
উল্লেখ্য শুক্রবার (৫জুন) বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুর ঘাট আসার পথে উলিপুরের পালেরঘাটে আসলে হঠাৎ বজ্রপাতে পানিতে পড়ে যায় নৌকার মাঝি মফিজুল। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী জানান, রোববার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। যাত্রাপুর থেকে নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলে পরিবার নিশ্চিত করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলে তার স্বজনরা জানিয়েছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update