বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার / ৪৭০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৮ জুন, ২০২০

Views: 1

 

আনারুল ইসলাম রানা কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (৮ জুন) দুপুরের দিকে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া সদরের বেলগাছা ইউনিয়নের কালে বাংড়ীপাড়া গ্রামের নবাব আলীর পুত্র।

 

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মানিক মিয়া বাড়ির কাজের জন্য বাজার থেকে ঢেউ টিন কিনে বাড়িতে প্রবেশ করার সময় গেটের উপরের থাকা বিদ্যুতের লাইনে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিক মিয়া পেশায় রাজমিস্ত্রী। তার ৮ বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে।

 

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update